কক্সবাজার, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহর থেকে ২২ জন মিয়ানমারের রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে কক্সবাজারস্থ বিজিবির ১৭ ব্যাটালিয়নের কাছে তাদের হস্তান্তর করে পুলিশ।
কক্সবাজার মডেল থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সাহেদ আলম জানান, শনিবার কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া, মধ্যম নুনিয়াছড়া, ফিসারি ঘাট ও কুতুবদিয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে রোহিঙ্গা হিসেবে সন্দেহভাজন ৫৪ জনকে আটক করা হয়।
শনিবার রাতে আটককৃতদের পরিচয় সনাক্ত করা হয়।
“যাচাই বাছাই শেষে ২২ জনকে মিয়ানমারের রোহিঙ্গা হিসেবে সনাক্ত করা হয়েছে। অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে।”
বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, পুলিশের হাতে আটক ২২ রোহিঙ্গাকে সন্ধ্যা নাগাদ মিয়ানমারে ফেরত পাঠানো হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫১৪ ঘ.
bdnews24