২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল কাস্টমসে সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতি রোববার

চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টদের রোববারের কর্মবিরতি কর্মসূচিকে সমর্থন দিয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 04:21 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

বেনাপোল, সেপ্টেম্বর ০৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিএন্ডএফ এজেন্টদের রোববারের কর্মবিরতি কর্মসূচিকে সমর্থন দিয়েছে বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন কর্মকর্তারা রোববার বেনাপোল কাস্টমস হাউজে অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্রগ্রাম কাস্টমসে বিভিন্ন ‘অনিয়ম ও অব্যবস্থাপনা’ বিদ্যমান রয়েছে। অব্যবস্থাপনা বন্ধের দাবিতে চট্রগ্রাম বন্দরের সিএন্ডএফ এজেন্টরা একাধিকবার কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কাস্টমস কর্মকর্তারা কথিত অনিয়ম ও অব্যাবস্থাপনা বন্ধ করে কাস্টমসে কাজের স্বচ্ছতা ফিরিয়ে আনা হবে বলে আশ্বস্ত করেন। কিন্তু এখনো সে সব দাবি বাস্তবায়িত হয়নি। চট্টগ্রাম বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টরা গত বুধবার থেকে কথিত অনিয়ম ও হয়রানি বন্ধসহ ছয়দফা দাবিতে সমাবেশ-মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। এসব দাবিতে তারা রোববার থেকে চট্টগ্রাম কাস্টমস হাউজে লাগাতার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন। ইমদাদুল হক আরো জানান, যেহেতু বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ীরাও চট্রগ্রাম বন্দরে পণ্য খালাস করে থাকে। এ কারণে চট্রগ্রাম বন্দরে কর্মবিরতির ঘোষণাকে সর্মথন দিয়ে বেনাপোল বন্দরে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এ কর্মসূচি পালনের সময় বেনাপোল কাস্টমস হাউজে রোববার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সব ধরনের কাজকর্ম বন্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২২১৯ ঘ.