২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণ হত্যা: ছয় আসামি ফের রিমান্ডে

চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ছয় জনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদে হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 04:12 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ছয় জনকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদে হেফাজতে নেয়ার অনুমতি পেয়েছে গোয়েন্দা পুলিশ। শনিবার মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতাউর রহমানের চাওয়া ১০ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূইয়া পাঁচ দিন মঞ্জুর করেন। হেফাজতের এ আদেশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন এ আদালতের পুলিশের সাধারন নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মোখলেসুর রহমান। পুনরায় জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়া এই ছয় জন হলো, নিহতের গাড়িচালক কামরুল হাসান অরুন, ব্যবস্থাপক সাইফুর রহমান, কম্পাউন্ডার তারিকুল ইসলাম, ফকরুল মিয়া, সাইদ ও রফিকুল ইসলাম। এর আগে ৩ সেপ্টেম্বর এদেরকে চার দিনের হেফাজতের অনুমতি পেয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তা। পুনরায় চাওয়া হেফাজতের আবেদনে বলা হয়, এর আগে এ ছয় জন হত্যাকা- সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য কৌশলে এড়িয়ে গিয়েছিল। তাই এদেরকে আবারো হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। গত ২৩ অগাস্ট মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজের বাড়িতে খুন হন বিএমএ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং স্বাচিপ নেতা নারায়ণ দত্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২১৫৯ ঘ.