২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ফেনীর সোনাগাজী ও ফুলগাজী উপজেলায় শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলী ও এক শিশু নিহত হয়েছে। আহত হন পাঁচজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2012, 12:38 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ফেনী, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনীর সোনাগাজী ও ফুলগাজী উপজেলায় শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক প্রকৌশলী ও এক শিশু নিহত হয়েছে। আহত হন পাঁচজন। এরমধ্যে সোনাগাজীর চালতাতলীতে নিহত হন প্রকৌশলী জামশেদুল আলম (২৪) এবং ফুলগাজীর ফতেহপুরে নিহত হয় আইরিন (৬)। আহত অটোরিকশা চালক লিটন ও যাত্রী সাইফুলসহ পাঁচজনকে ফেনী সদর হাসপাতাল ও দুটি স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম জানা যায়নি। সোনাগাজী থানার ওসি মো. নবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকতমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে চালতাতলীতে সিএনজি অটোরিকশাকে বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলে জামশেদুল আলম (২৪) নিহত হন। এতে আহত হয়েছেন পাঁচজন। জামশেদ বিকন গ্র“প নামের একটি প্রতিষ্ঠানের প্রকৌশলী। তিনি চরলক্ষ্মীগঞ্জের জামাল উদ্দিনের ছেলে। ফুলগাজী থানার ওসি মহিউদ্দিন বলেন, দুপুর ১২টার দিকে ফেনী-পরশুরাম সড়কের ফতেহপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় টেম্পু চাপায় শিশু আইরিন নিহত হয়। আইরিন ফতেহপুরের রফিকুল ইসলামের মেয়ে বলে জানায় পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৩৬ ঘ.