২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি উদ্ধারে অভিযান চালায়নি চিড়িয়াখানা কর্তৃপক্ষ

ঘোষণা দিয়েও অবৈধ দখলে থাকা ঢাকা চিড়িয়াখানার ৩০০ কোটি টাকার জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালাতে পারেনি কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 03:19 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘোষণা দিয়েও অবৈধ দখলে থাকা ঢাকা চিড়িয়াখানার ৩০০ কোটি টাকার জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালাতে পারেনি কর্তৃপক্ষ। চিড়িয়াখানার সম্পত্তি কর্মকর্তা অসীম কুমার দাস বলেন, উচ্ছেদ অভিযানের কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে বোরবার ঢাকার জেলা প্রশাসকের কার্যলয়ে বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী অবৈধ দখলদার উচ্ছেদ করা হবে। আগামী একমাসের মধ্যেই উচ্ছেদ অভিযান শেষ হওয়ার আশা করছেন তিনি। এর আগে বৃহস্পতিবার জানানো হয়েছিল শুক্রবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত জমি উদ্ধারে অভিযান চালানো হবে। এ ব্যাপারে অসীম কুমার বলেন, “অভিযান শুরু করা না গেলেও ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ সদস্যের একটি দল সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চিড়িয়াখানার দক্ষিণ লেকের পাশে বিশিল মৌজা, গোড়ান চটবাড়ি বেড়িবাঁধ এলাকা এবং নবাবেরবাগ এলাকা পরিদর্শন করেছেন।” এ সময় দখলদারদের চিড়িয়াখানার জমি থেকে নিজ উদ্যোগেই অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার তাগাদা দেয়া হয়েছে। চিড়িয়াখানার কিউরেটর এবিএম শহীদুল্লাহ জানান, চিড়িয়াখানার দক্ষিণ লেকের পাশে বিশিল মৌজার বিভিন্ন দাগে প্রায় তিন একর, গোড়ান চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় এক একর এবং নবাবেরবাগ এলাকায় আরো এক একর জমি অবৈধভাবে দখল করে ফেলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২১১১ ঘ.