চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদরে আম বাগান থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে কালীনগর-মিরেরচরা গ্রামের একটি আম বাগানে মটরী খাতুনের (১৯) লাশ পাওয়া হয়।
মটরী খাতুন উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালীনগর-মিরেরচরা গ্রামের দিনমজুর আলাউদ্দীনের মেয়ে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রইস উদ্দীন সাংবাদিকদের বলেন, সকালে স্থানীয়রা বাগানে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহতের বাবা দুপুরে থানায় একটি মামলা করেছেন। ধর্ষণ শেষে মেয়েকে গাছে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। তবে, মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫০ ঘ.
bdnews24