২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফ থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার

মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর তীর থেকে ১৩ হাজার ৩২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 08:40 AM

Updated : 24 Aug 2022, 12:05 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদীর তীর থেকে ১৩ হাজার ৩২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে বিজিবি ৪২ ব্যাটালিয়ানের সদস্যরা টেকনাফ উপজেলার সাবরাং এলাকা থেকে ওই ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা না হলেও ইয়াবা বহনকারী একটি ইঞ্জিনচালিত নৌকা আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি ৪২ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহিদ হাসান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাফ নদী দিয়ে নৌকায় করে এসব ইয়াবা ট্যাবলেট আনার সময় তা জব্দ করা হয়। “এর সঙ্গে জড়িতদের সনাক্ত করা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।” উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক ৪০ লাখ টাকা বলে বিজিবি কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/জেকে/১৪২৫ ঘ.