২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাঈমুল ইসলাম খানকে হত্যার হুমকি

দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খানকে হত্যা হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2012, 03:41 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক ও প্রকাশক নাঈমুল ইসলাম খানকে হত্যা হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) বৃহস্পতিবার সন্ধ্যায় করা হয় বলে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক বিপ্লব বিশ্বাস জিডিটি করেন। নাঈমুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার দুপুর ১২টা ২মিনিটে ০১৬৮৪৩২৮৯৯৮ নম্বর থেকে তার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনের অন্য প্রান্ত থেকে এক যুবক শীর্ষসন্ত্রাসী জিসান পরিচয় দিয়ে বলে, বাংলাদেশের বর্ডার থেকে বলছি, তোকে হত্যা করা হবে।” তিনি বলেন, অগাস্ট মাসেও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয় দিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। তখনো শাহবাগ থানায় জিডি করা হয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/২১৩৫ ঘ.