২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

মাগুরা শহরতলীতে শুক্রবার বাস চাপায় এক কলেজ ছাত্র নিহত ও একজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 12:05 PM

মাগুরা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা শহরতলীতে শুক্রবার বাস চাপায় এক কলেজ ছাত্র নিহত ও একজন আহত হয়েছেন। নিহত কৌশিক খান (১৯) এ বছর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। শহরের পারলা এলাকার বাসিন্দা ব্যবসায়ী ফরিদ খানের ছেলৈ। আহত মনিরুল ইসলামকে (২৫) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কৌশিকের আত্মীয়। তাদের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, বিকাল ৫টার দিকে মাগুরা-যশোর সড়ক দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন কৌশিক ও মনিরুল। ভিটাসাইর এলাকায় বিপরীতমুখী একটি কোচের ধাক্কায় ঘটনাস্থলেই কৌশিকের মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৯ ঘ.