হবিগঞ্জ, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ পৌরসভার টাউন হল এলাকায় ৫টি দোকান আগুনে পুড়ে গেছে।
বুধবার গভীর রাতে এ অগ্নিকা-ে ইলেক্ট্রনিক্স সামগ্রী, ঔষুধ ও আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
হবিগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা আজিজুল হক জানিয়েছেন, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা জানান, রাত ২টা ২৫ মিনিটে শহরের টাউন হল সড়কের নওশাদ মিয়ার রংধনু স্টোরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
দ্রুত আগুন পাশের দোকানগুলোয় ছড়িয়ে পড়ে।
হবিগঞ্জ দমকল বাহিনী ও পুলিশ প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৩০ ঘ.
bdnews24