শেরপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে মারধর ও চুরির একটি মামলায় আসামি করা হয়েছে আট বছরের এক শিশুকে।
বুধবার হাকিম নামের এই শিশুটি আদালতে আসে বাবার সঙ্গে।
শেরপুরের অতিরিক্ত প্রধান বিচারিক হাকিম মো. হাবিবুর রহমান সিদ্দিকী তাকে জামিন দেন।
একই মামলায় হাকিমের বাবা নবীউল হক (৪০) এবং মা রোকেয়াকেও (৩৫) আসামি করা হয়েছে। তাদের বাড়ি শেরপুরের ঝিনাইগাতি উপজেলার বালিয়াচণ্ডী গ্রামে।
মারধর ও চুরির অভিযোগে গত ২ সেপ্টম্বর ঝিনাইগাতী থানায় মামলাটি করেন তাদের প্রতিবেশী রবিউল ইসলাম।
আসামিপক্ষের আইনজীবী হরিদাস কর্মকার স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্ব শত্র“তার জের ধরে রবিউল ইসলাম মামলাটি দায়ের করেন। হাকিমের বয়স ৮ বছর হলেও মামলায় দেখানো হয়েছে ২০ বছর।
এ বিষয়ে আদালতের সিএসআই আব্দুল আজিজ বলেন, মামলার আসামি করায় শিশুটিকে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। তবে বিচারক তার জামিন মঞ্জুর করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24