মেহেরপুর, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুরের গাংনী উপজেলায় বুধবার এক ‘তালিকাভুক্ত সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
তার কাছ থেকে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটক শফিকুর রহমান (৩২) গাংনীর চরগোয়াল গ্রামের হায়দার আলীর ছেলে।
মেহেরপুর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক কাফরুজ্জামান বলেন, গোপন সংবাদ পেয়ে পুলিশ আরিফের বাড়িতে অভিযান চালায়।
আটকের পর তার দেওয়া তথ্য অনুযায়ী একটি অস্ত্র ও গুলি উদ্ধার করে।
আরিফ র্যাব ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বলে পুলিশ কর্মকর্তা জানান।
গাংনী থানার ওসি বিমল কৃষ্ণ মল্লিক বলেন, আরিফের বিরুদ্ধে গাংনী থানায় সন্ত্রাসের অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬০০ ঘ.
bdnews24