২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক ব্যক্তির লাশ উদ্ধার

নগরীর পাহাড়তলী এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 09:23 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর পাহাড়তলী এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার পাহাড়তলী থানাধীন কাট্টলী সাগরপাড়ের বেরিবাঁধ এলাকা থেকে আব্দুল হালিম প্রকাশ চৌধুরীর (৫০) লাশ উদ্ধার করা হয়। পাহাড়তলী থানার ওসি আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশের মুখে হালকা আঘাতের চিহ্ন আছে। পরনে ছিল লুঙ্গি ও শার্ট। প্রকাশ পরিবার নিয়ে নগরীর ফিরোজ শাহ্ এলাকায় থাকতেন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৫১৪ ঘ.