২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর মা মারা গেছেন

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের মা ফেরদৌস মহল (৮৫) মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 06:37 AM

Updated : 24 Aug 2022, 12:04 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ, জ্বালানী ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হকের মা ফেরদৌস মহল (৮৫) মারা গেছেন। বুধবার সকাল সোয়া ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদত হোসেন খুররম এ খবর জানিয়েছেন। মৃতের নাতি সিরাজুল ইসলাম বিপ্লব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইচপি/১২৩৪ ঘ.