ঝিনাইদহ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিখোঁজের একমাস পর ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার ময়েনখালী গ্রামের নদীর পাড়ে মো. আলাউদ্দিনকে (৪০) কুপিয়ে ও জবাই করে হত্যা করে সন্ত্রাসীরা। বুধবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।
আলাউদ্দিন কুষ্টিয়ার ইবি থানার পশ্চিম আবদালপুর গ্রামের অফিল উদ্দিনের ছেলে।
হরিণাকুন্ডু থানার ওসি আবুল খায়ের জানান, আলাউদ্দিন আবদালপুর গ্রামের পান ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা হত্যা মামলার এক নম্বর আসামি ছিলেন। তিনি এক মাস ধরে নিখোঁজ ছিলেন।
গত ৩০ জুন রেজাউল খুন হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১০৫৮ ঘ.
bdnews24