২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেবল সংযোগে বিটিভিকে ‘১ নম্বরে’ রাখার সুপারিশ

কেবল অপারেটরদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ টেলিভিশনকে চ্যানেল তালিকার এক নম্বরে রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেবল অপারেটরদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ টেলিভিশনকে চ্যানেল তালিকার এক নম্বরে রাখার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। মঙ্গলবার ‘তথ্য মন্ত্রণালয় স¤পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির’ ৩৮তম বৈঠকে এ সুপারিশ করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য স্যাটেলাইট চ্যানেলের মতো বাংলাদেশ টেলিভেশনেও যাতে দর্শকরা ঝকঝকে ছবি এবং স্পষ্ট শব্দ পান- তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে। “কেবল অপারেটরদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ টেলিভিশনকে এক নম্বরে রেখে এরপর অন্য সব বাংলাদেশি টিভি চ্যানেলকে ক্রমানুসারে রাখার পর বিদেশি চ্যানেলগুলো রাখার সুপারিশ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে কমিটি।” এছাড়া দর্শক-শ্রোতার প্রত্যাশা অনুযায়ী বিটিভির খবর ও অনুষ্ঠানের মান আরও বাড়াতে এবং বিদ্যমান নিয়মনীতি অনুসরণ করে অনুষ্ঠান প্রচারের পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। কমিটির সদস্য তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, শাহিন মনোয়ারা হক, সারাহ্ বেগম কবরী, সুকুমার রঞ্জন ঘোষ, বি এম মোজাম্মেল হক, আনিছুল ইসলাম মণ্ডল ও মো. শাহ্রিয়ার আলম এ বৈঠকে অংশ নেন। তথ্য মন্ত্রণালয়ের সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, প্রধান তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আখতার উদ্দিন আহমেদ এবং বিটিভির মহাপরিচালক ম. হামিদসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৯৩০ ঘ.