২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে যুবদল নেতার লাশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে মঙ্গলবার এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 01:03 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

নোয়াখালী, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে মঙ্গলবার এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। চর জিয়ার ভুলুয়া নদীতে দুপুরে হেলাল উদ্দিনের (৩২) লাশ পাওয়া যায়। হেলাল চর আমান উল্লা ইউনিয়ন যুবদলের ক্রীড়া সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ছিলেন। চর জব্বার থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বলেন, তিন মাস আগে থেকে ভাড়ায় মোটরসাইকেল চালাতেরন হেলাল। শনিবার সকালে যাত্রী নিয়ে চর জিয়া গ্রামে যাওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। দুপুরে দিকে নদীতে লাশ ভাসতে দেখে চরজুবলী ইউনিয়ন পরিষদ সদস্য জসিম উদ্দিন পুলিশে খবর দেন। ময়নাতদন্তেরর জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পুলিশ কর্মকর্তা আরো বলেন, হেলালের কোমরে একটি রশি দিয়ে মাটি ভর্তি বস্তা বাঁধা ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৯০০ ঘ.