খুলনা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরী থেকে মঙ্গলবার ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয় বলেও পুলিশ জানিয়েছে।
এরা হলেন নগরীর চাঁনমারী এলাকার আব্দুস সালামের ছেলে রিপন (২০) এবং বাগেরহাট শহরের দে পাড়ার দলিল উদ্দিনের ছেলে সাগর ওরফে শুকুর (৩৫)।
খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে বিকাল সাড়ে ৪টার দিকে চাঁনমারী এলাকায় একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার ও দু’টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮৪৯ ঘ.
bdnews24