ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নববিক্রম কিশোর ত্রিপুরাকে সচিব করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়।
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক নববিক্রম কিশোর ত্রিপুরা রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় বর্তমানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে ছিলেন।
ওই কোটায়ই তাকে পূর্ণ সচিব করা হয়েছে।
এদিকে অন্য এক আদেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমানের চুক্তি ভিত্তিক নিয়োগ বাতিল করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৬৫৯ ঘ.
bdnews24