২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রীর মৃত্যু

রাজধানীর পল্লবীতে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 11:01 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে স্বামীর কুড়ালের আঘাতে স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পল্লবীর এ ব্লকের ১৯ নম্বর রোডের ১০ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত জাহানারা বেগমের (৪৮) স্বামীর নাম আবদুল হালিম। পল্লবী থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহানারার স্বামী কুড়াল দিয়ে গৃহস্থালি কাজ করছিলো। জাহানারা রান্নার কাজে ছিল। তখন তাদের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। “এক পর্যায়ে হালিম উত্তেজিত হয়ে জাহানাকে কুড়াল দিয়ে কোমরে কোপ দেয়। এ সময় জাহানারার চিৎকারে আশপাশের লোকজন এসে হালিমকে ধরে পুলিশের হাতে দেয়।” জাহানারাকে দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৩টায় তার মৃত্যু হয়। জাহানারার চার ছেলে এক মেয়ে রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬৫৮ ঘ.