সাভার, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়া থেকে দু’টি লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার রাতে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ।
নিহত আঞ্জুমান আরা আক্তার (১৮) উত্তর গাজীরচট বুড়ির বাজার এলাকায় ভাড়া থাকত এবং নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আশুলিয়া বাজার কাছে বালুর স্তুপের ভেতর থেকে হাত-পা বাঁধা অজ্ঞাতনামা যুবকের (২৫) লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে উত্তর গাজীরচট এলাকার বুড়ির বাজার থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, উত্তর গাজীরচট বুড়ির বাজার এলাকার ইউনুস মোল্লার ভাড়া দেয়া বাড়ি থেকে আঞ্জুমান আরা আক্তারের (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
ময়না তদন্তের লাশ দু’টি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা ও একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৫০০ ঘ.
bdnews24