২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

সিরাজগঞ্জে ট্রাক ও হিউম্যান হলারের সংঘর্ষে আহতদের মধ্যে আরো একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 07:22 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে ট্রাক ও হিউম্যান হলারের সংঘর্ষে আহতদের মধ্যে আরো একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ জনে। মঙ্গলবার বেলা ১২টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার চরহামকুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহতরা হলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সদাই গ্রামের নুরনবী মাস্টার (৬২), তাড়াশ উপজেলার নাদৌসৈয়দপুর গ্রামের মোকছেদ আলী ভা-ারী (৬৫), মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার শিবালয় নতুনপাড়া গ্রামের আসাদ (৩৯) ও বগুড়ার শেরপুর উপজেলার বাতাসী হিজরা (৩৫)। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হিউম্যান হলার চালক উল্লাপাড়া উপজেলার ঝিকিরা গ্রামের তৌহিদুল ইসলাম (২৫) মারা গেছেন বলে সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিবিৎসক রবিউল ইসলাম জানিয়েছেন। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহমেদ জানান, নাটোর থেকে হিউম্যান হলারটি ঘটনাস্থলে পৌঁছালে সেটির পেছনের চাকা ফেটে যায় এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হলে হলারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। ওসি জানান, ঘটনাস্থলেই হলারের চার আরোহী নিহত হন। আহত চারজনকে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেয়ার পর সেখান থেকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। ট্রাক ও হলারটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/এএল/১৭৩৩ ঘ.