ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোরশেদ আলম চৌধুরীকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।
এর আগে খোরশেদ আলম চৌধুরী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুক দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মন্ত্রণালয়ের বর্তমান সচিব আতাহারুল ইসলামের চাকরির মেয়াদ আগামী ১৯ সেপ্টেম্বর শেষ হবে। ওইদিন পর্যন্ত তিনি ওই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান সচিব আতাহারুল ইসলামকে প্রত্যাহার বা ওএসডি করা হয়নি। তিনি তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যাবেন। তার মেয়াদ শেষে খোরশেদ আলম ওই দায়িত্ব নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৭০৪ ঘ.
bdnews24