২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্র্রাক চাপায় একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 07:19 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ট্র্রাক চাপায় একজন নিহত হয়েছে। সোমবার সকালে উপজেলার বরোঘরিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এমদাদুল হক (৬৫) উপজেলার মোল্লান গ্রামের বাসিন্দা। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই রওশন জানান, সকাল পৌনে ১০টার দিকে এমদাদুল সাইকেলে করে লক্ষ্মীপুর থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে বরোঘরিয়াতে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৩০৯ ঘ.