২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরপাড়ে বজ্রপাতে নিহত ১

চট্টগ্রামে বঙ্গোপসাগরের পাড়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বঙ্গোপসাগরের পাড়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। নিহত বাদল দাশ (২৫) দক্ষিণ হালিশহরের জেলেপাড়ার শুরামহন দাশের ছেলে। একই দুর্ঘটনায় সরূপ দাশ নামে আরেক জেলে আহত হন। রোববার রাত সাড়ে ১০টার দিকে হালিশহর এলাকায় বঙ্গোপসাগরের তীরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল রুহুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বজ্রপাতে মারাত্মক আহত বাদলকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই দুর্ঘটনায় আহত সরূপ দাশ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএইচ/১৩১৩ ঘ.