২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় গাড়ির নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 07:02 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় গাড়ির নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। রোববার সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোড়গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী (৫) টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চুন্দনীচর এলাকার আবু বক্কারের ছেলে। সদর থানার উপ-পরিদর্শক মোস্তাফিজ হাসান জানান, তার নানা বাড়ির পাশে শিশুটি রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। “এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।” উদ্ধারের পর শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে, গাড়িটির কোনো হদিস মেলেনি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৫৯ ঘ.