ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কামরাঙ্গিরচরে দুবৃর্ত্তদের ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার প্রথম প্রহরে কামরাঙ্গিরচরের হুজুরপাড়া এলাকা থেকে সাইফুল ইসলাম সুমনের (৩০) লাশ উদ্ধার করা হয় বলে জানান কামরাঙ্গিরচর থানার ওসি কেএম নাসিরউল্লাহ।
সুমন পেশায় কলমিস্ত্রি। কামরাঙ্গিরচরের আলী নগরের চৌধুরী পাড়ায় তার একটি দোকান রয়েছে।
সুমনের বড় ভাই মো. সুজনের অভিযোগ, এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্থানীয় টোকাই সুমন, আহমেদসহ অন্যরা তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
দুই ভাই এক বোনের মধ্যে সুমন ছিলেন দ্বিতীয়। তার গ্রামের বাড়ি কামরাঙ্গিরচরের বড়বাগে।
লাশ ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১২৩৭ ঘ.
bdnews24