বাগেরহাট, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের ফকিরহাটে ১৩৮ বোতল ফেনসিডিল ও পঞ্চাশটি ইয়াবা বড়িসহ এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার রাতে উপজেলার সৈয়দমহল্লা গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটক সৈয়দ জুলফিকার হোসেন রিপন (৪২) তিনি ওই গ্রামের সৈয়দ হেমায়েত হোসেনের ছেলে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৩৮ বোতল ফেনসিডিল ও পঞ্চাশটি ইয়াবা বড়িসহ জুলফিকারকে আটক করে।
তার বিরুদ্ধে খুলনা, পিরোজপুর ও বাগেরহাটে চারটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।
“তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।”
এই ঘটনায় তিনি বাদী হয়ে জুলফিকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫৯ ঘ.
bdnews24