২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারক অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত

দুর্নীতির অভিযোগ এনে দুই বিচারকের আদালত বর্জন করে অবস্থান ধর্মঘট করেছে চট্টগ্রামের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 07:09 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগ এনে দুই বিচারকের আদালত বর্জন করে অবস্থান ধর্মঘট করেছে চট্টগ্রামের আইনজীবীরা। জেলা আইনজীবী সমিতির ব্যানারে রোববার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এ বি এম নিজামুল হকের আদালতের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়। গত বুধবার সমিতির বিশেষ সাধারণ সভায় নিজামুল হক এবং চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মাহাবুবুল আলমের বিরুদ্ধে অভিযোগ তুলে এই কর্মসূচির সিদ্ধান্ত হয়। সমিতির সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আশাবাদী। আশা করি কঠোর আন্দোলনে যাবার আগেই কতৃপক্ষ এই দুই বিচারককে সরিয়ে নেবেন।” সমিতির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর সমিতির দুর্নীতিবিরোধী সভায় সাধারণ সদস্যরা দুই বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন আইনজীবীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/আরএ/১৩০৫ ঘ.