২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় শিশু নিহত

চাঁদপুরের কচুয়া উপজেলায় শনিবার মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার বাবা ও মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 04:16 PM

Updated : 24 Aug 2022, 12:02 PM

চাঁদপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় শনিবার মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন তার বাবা ও মা। পালগিরি গ্রামে এ দুর্ঘটনায় নিহত সাঈদ আহমেদ (৭) সদরের নাউলা গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। আহতরা হলেন সাঈদের বাবা মো. ইব্রাহিম (৪২) ও মা রোজিনা (৩৫)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইব্রাহীম সাংবাদিকদের বলেন, সন্ধ্যায় স্ত্রী ও ছেলেকে নিয়ে তিনি উপজেলার পরানপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে নিজ বাড়ি ফিরছিলেন। পালগিরি ইটভাটার কাছে এলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেলটি পাশের খালে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা সাঈদকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৪ ঘ.