চট্টগ্রাম, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরীক্ষার মধ্যবর্তী সময় বাড়ানোর দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একটি বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার বেলা সাড়ে ১২টায় পদার্থ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা (২০০৭-২০০৮) বিভাগের সভাপতির কক্ষের সামনে তারা এ অবস্থান ধর্মঘট পালন করেন।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী চয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষা মধ্যকার সময় বাড়ানোর দাবি জানানো হলেও তা মেনে নেওয়া হচ্ছে না।
অবশ্য পরীক্ষা পেছানোর দাবিতে তারা এ আন্দোলন করছে বলে অভিযোগ করেন পদার্থবিদ্যা বিভাগের সভাপতি নজিবা সিদ্দিকা।
শেষ বর্ষের ছাত্র ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেষ বর্ষের পরীক্ষায় খারাপ করলেও দ্বিতীয়বার মান উন্নয়ন পরীক্ষা দেওয়া যায় না। তাই শিক্ষার্থীরা সময় নিয়ে পরীক্ষা দিয়ে ভালো ফল করতে চায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৫৭ ঘ.
bdnews24