চট্টগ্রাম, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে বিপুল পরিমাণ চিংড়ি পোনা আটক করেছে জেলা মৎস্য অধিদপ্তর।
শনিবার ভোররাতে শাহ আমানত সেতু এলাকা থেকে থেকে পোনাগুলো আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার করা পোনাগুলো গলদা চিংড়ি এবং বাগদা চিংড়ির। অবৈধভাবে তা কক্সবাজার থেকে সাতক্ষীরা নেওয়া হচ্ছিল।
রাত সাড়ে ৩টার দিকে পোনাগুলো উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।
তবে পোনা বহনকারী ট্রাকের চালকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে মৎস্য কর্মকর্তা প্রভাতী জানান।
এদিকে, মাছের প্রজণন ক্ষেত্র হিসেবে পরিচিত হালদা নদীর হাটহাজারী, ফটিকছড়ি এবং রাউজান এলাকা থেকে ১৪টি জাল আটক করা হয় বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এমআই/১৩০৪ ঘ.
bdnews24