দিনাজপুর, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাকচাপায় এক খাদ্য কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর-ফুলবাড়ী সড়কের কুড়িয়াল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনমোহন রায় (৪৫) পার্বতীপুর উপজেলার মন্মথপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তার গাঁয়ের বাড়ি রংপুরের বদরগঞ্জে উপজেলার লালদিঘী গ্রামে।
দিনাজপুর খাদ্য অধিদপ্তরের রক্ষণাবেক্ষণ কর্মকর্তা আরশাদ আইয়ুব আলী মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মনমোহন মোটরসাইকেলে করে দিনাজপুর থেকে ফুলবাড়ি যাচ্ছিলেন। সন্ধ্যা ৭টায় কুড়িয়াল এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মনমোহনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩৪৪ ঘ.
bdnews24