২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ক্লিনিক থেকে নবজাতক চুরি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি ক্লিনিক থেকে শুক্রবার বিকালে নবজাতক চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 04:05 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঝিনাইদহ, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার একটি ক্লিনিক থেকে শুক্রবার বিকালে নবজাতক চুরি হয়েছে। শহরের পৌর মেয়রের মালিকানাধীন ডক্টরস ক্লিনিক থেকে নবজাতকটি চুরি হয় বলে জানায় পুলিশ। কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দুবাই প্রবাসী বিপুল বিশ্বাসের স্ত্রী ক্ষমা বিশ্বাসের একটি ছেলে হয় ডক্টরস ক্লিনিকে। “সিজার হওয়ার পর প্রসূতিকে সংজ্ঞাহীন অবস্থায় ক্লিনিকের নীচের একটি কক্ষের কেবিনে রাখা হয়। তার সঙ্গে ছিলেন বিপুলের বৌদি সুষমা বিশ্বাস। এ সময় সেখানে এক মহিলাও নিজেকে রোগী পরিচয় দিয়ে অবস্থান করছিলেন।” বিকাল সাড়ে ৪টার দিকে সুষমা বাথরুমে যাওয়ার ফাঁকেই মহিলাটি নবজাতককে নিয়ে পালিয়ে যায় বলে জানান ওসি। তিনি জানান, এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। ক্লিনিকের মালিক কালীগঞ্জ পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বিজু সাংবাদিকদের বলেন, ক্লিনিকের নিরাপত্তা ব্যবস্থা ভাল। তার মধ্যেই নবজাতক চুরির ঘটনা ঘটেছে। শিশুটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান পৌর মেয়র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২০০ ঘ.