২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬০০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়া থেকে ৬০০ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

চট্টগ্রাম, অগাস্ট ৩১ (বিডিনউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের লোহাগাড়া থেকে ৬০০ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে লোহাগাড়া থানার আমিরাবাদ বাজার এলাকার একটি শপিং সেন্টারের সামনে থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মেজবাউল আরেফিন রিয়াদ (২৫) ওই থানার বটতলী এলাকার আমিনুর রহমানের ছেলে। শুক্রবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে আরো বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য কেনাবেচার সময় ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এর পর তার দেহ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা বড়ির ব্যবসা করতেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/১৮৪২ ঘ.