২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনর্ভবা নদীতে কলেজ ছাত্র নিখোঁজ

দিনাজপুরে পুনর্ভবা নদীতে শুক্রবার দুপুরে এক কলেজ ছাত্র ডুবে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 11:14 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

দিনাজপুর, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরে পুনর্ভবা নদীতে শুক্রবার দুপুরে এক কলেজ ছাত্র ডুবে গেছে। নিখোঁজ ফরহাদ হোসেন প্লাবন (১৭) জেলা শহরের কালিতলার সাইফুল ইসলামের ছেলে এবং দিনাজপুর আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। ফরহাদের ছোট ভাই ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফরহাদসহ তারা পাঁচজন বেলা ১২টার দিকে বাঙ্গীবেচা ঘাট সংলগ্ন পুনর্ভবা নদীতে গোসল করতে নামেন। তারা ট্রাকের চাকার টিউব নিয়ে পানিতে খেলতে থাকেন। ফরহাদ হঠাৎ নদীর মাঝখানে চলে গেলে ¯্রােতের তোড়ে ভেসে যান এবং এক পর্যায়ে তলিয়ে যান। এ সময় ফরহাদের টিউবটি ভেসে ওঠে। বিকাল ৪টায় ফারুক বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরিরা ফরহাদের সন্ধান চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭০০ ঘ.