২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনা ও গোমতী সেতু প্রতিদিন ৬ ঘণ্টা বন্ধ

সংস্কারের জন্য প্রতিদিন ছয়ঘণ্টা করে এক সপ্তাহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা এবং মেঘনা-গোমতী সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 10:31 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

কুমিল্লা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কারের জন্য প্রতিদিন ছয়ঘণ্টা করে এক সপ্তাহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা এবং মেঘনা-গোমতী সেতু দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। এ কারণে শনিবার (১ সেপ্টেম্বর) থেকে আগামী শুক্রবার (৭ সেপ্টেম্বর) পর্যন্ত কুমিল্লা-ঢাকা যাতায়াতের পাঁচটি বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ। সড়ক ও জনপথ বিভাগ জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এই সময়ের মধ্যে সেতু দুটির হিঞ্জ বিয়ারিং ও এক্সপানশন জয়েন্ট মেরামতের কাজ করবে। এতে প্রয়োজনীয় সহায়তা দেবে সড়ক ও জনপথ বিভাগ। সেনাবাহিনী প্রকৌশল কোরের কর্মকর্তা লে. কর্নেল আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উভয় সেতুর মেরামত কাজ এক সঙ্গে চলবে। এক সপ্তাহের মধ্যে এক্সপানশন জয়েন্ট-এর কাজ শেষ করা যাবে। জনসাধারণের দুর্ভোগ কমানোর জন্য গভীর রাতে মেরামত কাজ করা হবে। এই সময় সেতু দিয়ে সকল যান চলাচল বন্ধ থাকবে, বলেন তিনি। বিষয়টি নিয়ে তারা পরিবহন মালিক সমিতি, কাভার্ড ভ্যান মালিক সমিতি ও ট্রাক মালিক সমিতি নেতাদের সঙ্গে সভা করেছেন বলেও জানান। তিনি বলেন, মেঘনা-গোমতী সেতুর ১৭টি এক্সপানশন জয়েন্ট, ৫২টি হিঞ্জ বিয়ারিং এবং মেঘনা সেতুতে ৩৬টি হিঞ্জ বিয়ারিং ও ১৩টি এক্সপানশন জয়েন্টে স্টিলের প্লেটের উপর রাবারের প্যাড বসানো হবে। সড়ক ও জনপথ বিভাগের ব্রিজ ম্যানেজমেন্ট উইং-এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেতু সংস্কার কাজের সাত দিনে ৪২ ঘণ্টার জন্য কুমিল্লা-ঢাকা যাতায়তের জন্য পাঁচটি বিকল্প পথ ব্যবহার করা যাবে। এ সময় কুমিল্লার ময়নামতি সেনানিবাস হয়ে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া এবং সিলেট-ঢাকা সড়ক হয়ে ঢাকা যাতায়াত করতে হবে। কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়ক দিয়ে নির্বিঘেœ চলাচলের জন্য সওজ’র উদ্যোগে এ সড়কের কুমিল্লা অংশে ৪০ কিলোমিটারে পাঁচটি এবং ব্রাহ্মণবাড়িয়া অংশে ৪২ কিলোমিটারে তিনটি বেইলি সেতু স্থাপন করা হয়েছে। সেতু দু’টির মেরামত কাজ ও এ বিষয়ে যোগাযোগের জন্য শনিবার থেকে মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ চালু থাকবে সড়ক বিভাগে। হাইওয়ে পূর্বাঞ্চলের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, এই সাতদিন রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত মহাসড়কে সম্ভাব্য দীর্ঘ যানজট নিরসনে তাদের বাড়তি ফোর্স কাজ করবে। এসময় হালকা যানবাহন কুমিল্ল¬া-ব্রাহ্মণবাড়িয়া সড়ক ধরে চলাচল করবে। কুমিল্লা-ঢাকা যাতায়াতে ৪২ ঘণ্টার বিকল্প চলাচল পথ মেরামত চলাকালে কুমিল্লা-ঢাকা যাতায়তের জন্য পাঁচটি বিকল্প পথ ব্যবহারের নির্দেশনা দিয়েছে বিআরটিএ। এগুলো হল- ১. কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া-সরাইল বিশ্বরোডের মোড়-আশুগঞ্জ-ভৈরব-নরসিংদী-তারাবো মোড় (রূপগঞ্জ)-কাঁচপুর ব্রিজ-যাত্রাবাড়ি-ঢাকা; ২. কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া-সরাইল বিশ্বরোডের মোড়-আশুগঞ্জ-ভৈরব-নরসিংদী-তারাবো মোড় (রূপগঞ্জ)-কাঁচপুর ব্রিজ-সাইন বোর্ড হয়ে নারায়ণগঞ্জ লিংক রোড-চাষাঢ়া (নারায়ণগঞ্জ)-ফতুল্লা-পাগলা-পোস্তগোলা ব্রিজ (বুড়িগঙ্গা সেতু-১)-ইকুরিয়া-বাবু বাজার ব্রিজ (বুড়িগঙ্গা সেতু-২) ঢাকা; ৩. কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া-সরাইল বিশ্বরোডের মোড়-আশুগঞ্জ-ভৈরব-নরসিংদী-তারাবো মোড় (রূপগঞ্জ)-সুলতানা কামাল সেতু-ডেমরা-যাত্রাবাড়ি-ঢাকা; ৪. কুমিল্লা (ময়নামতি)-ব্রাহ্মণবাড়িয়া-সরাইল বিশ্বরোডের মোড়-আশুগঞ্জ-ভৈরব-নরসিংদী-পাঁচদোনা-ঘোড়াশাল ব্রিজ (শহিদ ময়েজউদ্দিন সেতু)-মিরের বাজার-শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতু-টঙ্গী স্টেশন রোড-আবদুল্লাহপুর-বনানী-ঢাকা (অথবা আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের ধউর-বেড়ী বাঁধ দিয়ে মিরপুর-১-ঢাকা) এবং ৫. কুমিল্লা (ময়নামতি) ব্রাহ্মণবাড়িয়া-সরাইল বিশ্বরোডের মোড়-আশুগঞ্জ-ভৈরব-নরসিংদী-ভুলতা হয়ে কাঞ্চন ব্রিজ-মিরের বাজার-শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়াল সেতু-টঙ্গী স্টেশন রোড-আবদুল্লাহপুর-বনানী-ঢাকা (অথবা আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের ধউর-বেড়ি বাঁধ দিয়ে মিরপুর-১-ঢাকা)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৬১৭ ঘ.