২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতির আক্রমণে ইমামের মৃত্যু

বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে স্থানীয় এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2012, 07:56 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

বান্দরবান, ৩১ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে স্থানীয় এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। নিহত মো. জাকারিয়া (৪৫) লামা উপজেলার আজিজনগরের বাচুরীপাড়া মসজিদের ইমাম। ওই এলাকার বাসিন্দা আবদুল হক তার বাবা। লামা থানার ওসি সাইকুল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোরে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় পথে জাকারিয়াকে বন্য হাতি আক্রমণ করে। হাতি শুঁড় দিয়ে আছড়ে ও পায়ে পিষ্ট করে জাকারিয়ার দেহ ছিন্ন-ভিন্ন করে ফেলে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/১৩৫১ ঘ.