২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবি শিক্ষকের বিরুদ্ধে ‘অশ্লীল’ মন্তব্যের অভিযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ করেছেন ক্লাসের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 05:19 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ করেছেন ক্লাসের শিক্ষার্থীরা। চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ৫৯ জন শিক্ষার্থী বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় সভাপতির কাছে প্রভাষক শাওন উদ্দিনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগপত্র দিয়েছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, শাওন ক্লাসের ছাত্রীদের ‘পতিতার’ সঙ্গে তুলনা করেছেন। অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় সভাপতির শনিবার জরুরি একাডেমিক বৈঠক ডেকেছেন। অবশ্য শিক্ষক শাওন অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি ক্লাসের ছাত্রীদের বকাঝকা করেছেন। বিভাগীয় সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২ অগাস্ট চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের ৪০৫ নম্বর কোর্সের কোর্স শিক্ষক শাওন উদ্দিন ক্লাশ চলার এক পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে আপত্তিকর কথা বলেছেন বলে শিক্ষার্থীরা অভিযোগপত্রে উল্লেখ করেছেন। “শাওন ক্লাশের ছাত্রীদের পতিতার সঙ্গে তুলনা করে অশালীন মন্তব্য করেছেন। আগামী শনিবার একাডেমিক সভা আহ্বান করা হয়েছে।” শিক্ষক শাওন উদ্দিন অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্লাসের কিছু শিক্ষার্থী আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অশ্লীল কথা প্রচার করছিল। বিষয়টি আমি জানতে পেরে তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে ক্লাশে তাদের বকাঝকা করেছি। কিন্তু কোনো খারাপ কথা বলিনি। শিক্ষক হিসেবে তাদের অন্যায়ে বকা দেবার অধিকার তো আমার আছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩১৮ ঘ.