২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা-সিলেট সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দু’পাশের প্রায় তিনশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 05:13 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

কুমিল্লা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দু’পাশের প্রায় তিনশ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। বৃহস্পতিবার দুপুরে সড়কের অন্তত ১৩টি স্থানে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানিয়েছে সওজ কর্তৃপক্ষ। কুমিল্লা সওজ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী জাহিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মেঘনা-গোমতী সেতুর সংস্কার কাজের সময় বিকল্প পথ হিসাবে কুমিল্লা-সিলেট সড়কটি ব্যবহার করা হবে। কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়ীয়ার মাধবপুর পর্যন্ত সড়কের দু’পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন গত ২৫ অগাস্ট মাইকিং করেছিল বলে জানান সওজ কর্মকর্তা। উচ্ছেদ অভিযানে অংশ নেন কুমিল্লা সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মাজাহারুল হক, বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোর্শেদ আলম খান, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশিদ, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বেগম, দেবিদ্বার থানার ওসি এস এম বদিউজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২৩১২ ঘ.