২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্বে অবহেলানওগাঁর নির্বাহী প্রকৌশলীকে নোটিস

দায়িত্বে অবহেলার অভিযোগে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর-ই-আলমকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 02:04 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্বে অবহেলার অভিযোগে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নূর-ই-আলমকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের। নওগাঁ-পতœীতলা সড়ক পরিদর্শনকালে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে বিলম্ব এবং ওই কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে তিনি এ নির্দেশ দেন। বৃহস্পতিবার রাতে যোগাযোগ মন্ত্রনালয়ের জেষ্ঠ্য তথ্য কর্মকর্তা মো. আবু নাছের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী প্রকৌশলী নূর-ই-আলমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/২১৫৯ ঘ.