২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মেঘনা গ্রুপকে জরিমানা

বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন না করে সরিষার তেল বাজারজাত ও মজুদের অপরাধে মেঘনা গ্র“পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2012, 12:33 PM

Updated : 24 Aug 2022, 12:01 PM

চট্টগ্রাম, অগাস্ট ৩০ (বিডিনিউজ(টোয়েন্টিফোর ডটকম)- বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন না করে সরিষার তেল বাজারজাত ও মজুদের অপরাধে মেঘনা গ্র“পকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও বিএসটিআই’র যৌথ ভ্রাম্যমান আদালত এই জারমানা করে। পরে অভিযানের নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন জানান, বিএসটিআইয়ের লাইসেন্স নবায়ন না করেই পাহাড়তলী থানাধীন সিটি গেইট এলাকায় চট্টগ্রামে মেঘনা গ্র“পের অনুমোদিত একমাত্র ডিপোতে ফ্রেশ সরিষার তেল বাজারজাত ও মজুদের অপরাধে ডিপো ইনচার্জ মো. মিজানুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়াও ডিপোতে সংরক্ষিত মেয়াদ উত্তীর্ণ ১৬৮ কেজি সুজি ও ২০ কেজি ময়দাও ধ্বংস করা হয়েছে বলে জানান জয়নাল। বিডিনিউজ(টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৮২৭ ঘ.