শেরপুর, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে চালবোঝাই একটি ট্রাক উল্টে এক ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কানাসাখোলা এলাকায় শেরপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই ঢাকাগামী চালভর্তি ওই ট্রাকের ওপরে ছিলেন।
শেরপুর সদর থানার ওসি আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। ওই চালের বস্তার নিচে চাপা পড়েন পাঁচজন।
ঘটনাস্থল থেকেই ২৫ বছরের এক যুবকের লাশ উদ্ধার করা হয় বলে ওসি জানান। আহতের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০১১ ঘ.
bdnews24