ঝিনাইদহ, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ শহরে জামায়াত শিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে।
বুধবার বিকালে এ সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৩ জন শিবির কর্মী আমিনুল, সুজন ও শফিকুলক গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেও মধ্যে আমিনুল ও সুজন আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, শহরের পায়রা চত্বর থেকে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারকৃত জামায়াত নেতাদের মুক্তির দাবিতে জামায়াত শিবির একটি মিছিল বের করে।
এ সময় ছাত্রলীগ একটি পাল্টা মিছিল বের করে।
উভয় পক্ষের মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় ৫ জন আহত হয়।
ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম জানান, জামায়াত শিবির শহরের পায়রা চত্বর থেকে একটি মিছিল বের করে আপত্তিকর স্লোগান দিতে থাকে।
“এ সময় ছাত্রলীগ তাদের প্রতিহত করে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮০৭ ঘ.
bdnews24