নরসিংদী, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম)- পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টায় নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের কান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, এ গ্রামের ছাদেকুর রহমানের মেয়ে তানিয়া (৬), আল আমিনের ছেলে সাব্বির (৫) ও রূপগঞ্জ উপজেলার ভোলাব গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে তানিসা (৫)।
আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূইয়া রিপন জানান, এ শিশুরা সকালে খেলতে খেলতে ডোবায় পড়ে যায়।
“সাঁতার না জানায় উঠতে না পেরে ডুবে যায় তারা।”
এ ব্যাপারে নরসিংদী সদর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৫০৬ ঘ.
bdnews24