২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে অবৈধভাবে যাওয়ার সময় হিলিতে ১৮ জন আটক

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 08:34 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

দিনাজপুর, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে হিলি সীমান্তের চেকপোষ্ট সংলগ্ন ২৮৫/১৩ সাব পিলার এলাকা থেকে এদের আটক করা হয়। বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি দালাল চক্রের সহযোগিতায় নারী ও শিশুসহ ১৮ জন ভারতে যাওয়ার চেষ্টা করছিল। “বিজিবি সদস্যরা দেখতে পেয়ে তাদের আটক করে।” এদের মধ্যে চারটি শিশু, নয়জন নারী ও পাঁচজন পুরুষ রয়েছে। তাদের বাড়ী সিরাজগঞ্জ, নাটোর, ময়মনসিংহ ও কুষ্টিয়া জেলায়। আটককৃতদের পুলিশে কাছে হস্তান্তর করা হয়েছে এবং হাবিলদার মোমিন হোসেন বাদি একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/এমএইচপি/১৪৩১ ঘ.