২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

কক্সবাজার শহরের বৈদ্যের ঘোনা এলাকা থেকে অপহৃত চার বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 07:14 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

কক্সবাজার, অগাস্ট ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার শহরের বৈদ্যের ঘোনা এলাকা থেকে অপহৃত চার বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। মঙ্গলবার রাত একটায় এই অভিযানের সময় এক মহিলাসহ গ্রেপ্তার হওয়া তিনজনই পেশাদার অপহরণকারী চক্রের সদস্য বলে দাবি করেছে র‌্যাব। এরা হলেন, কক্সবাজারের মধ্যম মোক্তারকুল এলাকার মৃত মোহাম্মদ হোছাইনের ছেলে মোহাম্মদ জাকারিয়া (৬৫), কক্সবাজার সদরের সওদাগর পাড়ার মৃত ইসহাকের ছেলে মোহাম্মদ সিরাজুল ইসলাম (৩২) ও কক্সবাজার শহরের বৈদ্যের ঘোনা এলাকার নুরুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম (২৬)। র‌্যাব কক্সবাজার ক্যাম্পের উপ-সহকারী পরিচালক আবদুল গাফফার জানান, মঙ্গলবার দুপুরে রামু উপজেলার দক্ষিণ চাকমারকুল মিয়াজি পাড়া থেকে শিশুটিকে অপহরণ করা হয়। মঙ্গলবার রাত একটার দিকে কক্সবাজার শহরের বৈদ্যের ঘোনা এলাকায় গ্রেপ্তারকৃত মমতাজ বেগমের বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে র‌্যাব। ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃতদেও কক্সবাজার মডেল থানায় সোপর্দ করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৩১১ ঘ.