২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 07:00 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

নড়াইল, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। বুধবার সাড়ে ১১টার দিকে পৌরসভার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম (৫২) পৌরসভার ভাটিয়া এলাকার মমতাজ শেখের স্ত্রী। নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমির হোসেন জানান, পৌরসভার সামনের রাস্তা পার হওয়ার সময় একটি মটর সাইকেল আকলিমাকে ধাক্কা দেয়। আহত আকলিমাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মটর সাইকেলটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ এমএইচপি/১২৫৫ ঘ.