২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকছড়িতে দুই মোটর সাইকেলের সংঘর্ষে নিহত ১

খাগড়াছড়ির মানিকছড়িতে দুই মোটর সাইকেলের সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2012, 06:03 AM

Updated : 24 Aug 2022, 12:01 PM

খাগড়াছড়ি, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মানিকছড়িতে দুই মোটর সাইকেলের সংঘর্ষে একটির চালক নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টায় উপজেলা সদরের কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে মানিকছড়ি থানার ওসি কেশব চক্রবর্তী জানিয়েছেন। নিহতের নাম মো. বাবুল (২৫)। এই দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন, তাদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। পুলিশ কর্মকর্তা কেশব সাংবাদিকদের বলেন, কলেজ গেইট এলাকায় ভাড়ায়চালিত দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটির চালক বাবুল ঘটনাস্থলে মারা যান। আহতরা হলেন- উক্যচিং মারমা (২৫), নুর নাহার (২৫) ও ইমাম হোসেন (২৮) । বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/এমআই/১২০০ ঘ.