মুন্সীগঞ্জ, অগাস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মঙ্গলবার দুর্ঘটনায় দুই মাইক্রোবাস আরোহী নিহত এবং চার জন আহত হয়েছেন।
নিহতরা হলেন মাইক্রোবাস চালক তাজুল ইসলাম (২৫) ও যাত্রী পারুল বেগম (৫৪)।
আহত মাইক্রোবাস যাত্রী মারজানা আক্তার (৩০), মাসুদা (১৭), আনোয়ার (৩৮) ও জুনায়েদকে (১৫) ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
গজারিয়া থানার ওসি শহিদুল ইসলাম বলেন, সকালে ঢাকাগামী একটি মাইক্রোবাস পেছন থেকে একইমুখী একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে জোরে ধাক্কা দিলে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
মাইক্রোবাসটি পুলিশ আটক করেছে। তবে কাভার্ড ভ্যানটি আটক করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৩ ঘ.
bdnews24